অষ্টগ্রামে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুঃ পরীক্ষায় ফেল নয় অন্য কারণের ইঙ্গিত

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় দেবশ্রী রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কলমা ইউনিয়নের আলালপুর গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত দেবশ্রী রানী দাস ওই এলাকার রামপ্রসাদ দাস ও শুভা রানী দাসের বড় মেয়ে এবং মোহনতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দেবশ্রী পরীক্ষায় ফেল করায় হতাশ হয়ে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে। মোহনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে জানান, “আমাদের বিদ্যালয়ে এখনো টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।আমাদের বিদ্যালয় কেন সারা বাংলাদেশে এখনো কোন টেস্ট পরীক্ষা হয়নি। তবে দেবশ্রী নিয়মিত স্কুলে যোগাযোগ রাখতো এবং পড়াশোনায় মনোযোগী ছিল। কেউ যদি বলে পরীক্ষায় ফেল করেছে, সেটা সঠিক নয়। হয়তো অন্য কোনো বিষয় আড়াল করার চেষ্টা চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ঘটনার পেছনে পারিবারিক বা সামাজিক অন্য কোনো কারণ থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে।

অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (তদন্ত) জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে সচেতন মহল মনে করছে, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি, যাতে একটি নিরপরাধ পরিবারের ওপর অযথা কলঙ্ক না লাগে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনাও প্রতিরোধ করা যায়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

10 hours ago