বড়াইগ্রামে সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বকুল হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৪ নং নগর ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল হোসেনের বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও আলোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী সহকারী শিক্ষিকা জানান, বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময় প্রধান শিক্ষক বকুল হোসেন তার কক্ষে প্রবেশ করে ব্যবহৃত মাস্ক খুলে আকস্মিকভাবে তাকে চুম্বনসহ স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জবরদস্তি করেন। এ সময় সহকারী শিক্ষিকা প্রতিরোধ করলে প্রধান শিক্ষক মাটিতে পড়ে যান। পরে সহকর্মী শিক্ষিকা আছিয়া খাতুন ও রমজান আলীর শরণাপন্ন হলে তারা এসে প্রধান শিক্ষককে ভর্ৎসনা করেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে সতর্ক করেন।

পরবর্তীতে সহকারী শিক্ষিকা ঘটনাটি লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ আকারে দাখিল করেন। উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অভিযোগের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। অভিযুক্ত প্রধান শিক্ষকের পরিবার ও কিছু প্রভাবশালী ব্যক্তিরা টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এখনো পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি।

অভিযুক্ত প্রধান শিক্ষক বকুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগকারিণী আমার আত্মীয়—আমার শালার স্ত্রী। তার স্বামীর মৃত্যুর পর জমিজমা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জানান, “অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারী কিংবা অভিযুক্ত—যে-ই মিথ্যা প্রমাণিত হোক, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এলাকায় সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago