বগুড়ায় এনসিপি’র সমন্বয় সভাস্থল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে দলটির সমন্বয় সভা চলাকালে সভাস্থল স্থানীয় জিলা পরিষদ চত্বর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার বেল সাড়ের ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা দু’টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং এনসিপি’র সভায়ও কোন বিঘ্ন সৃষ্টি হয়নি। পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে সেটিকে নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতির ভেতরে রেখে দিয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে  এনসিপি’র সভাস্থলকে ঘিরে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কারণে কেউ সভাস্থলের ভেতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারনি।  বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান জিলা পরিষদের বাইরে থেকে দু’টি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তাতে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, কে বা কারা এই হাতবোমা নিক্ষেপ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে দুপুর পৌণে ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এনসিপি’র অস্থায়ী কার্যালয় উদ্বোধনের প্রাক্কালে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলম।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago