বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান

বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী মেডিসিন ও গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে ১৭৮ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ৯টায় আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু। সেখানে বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও আদমদীঘি সদর ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় এক সভা হয়। সভায় বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, ব্যবসায়ী মাহাবুব রহমান, বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক ছালমা বেগম, তাসলিমা, ফিরোজা, রাজিয়া, তানজিলা, মিম্মা আক্তার, সুমাইয়া প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস.এম. মাহবুবুর রহমান এবং স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ (গাইনী) ডাক্তার তাসকিয়া পারভীন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

58 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

1 hour ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago