বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে মিডিয়া চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিডিয়া চত্বরে এসে শেষ হয়। শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
র‍্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সিদ্দিকুর রহমান, রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম, প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক ইলিয়াস প্রামাণিকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান হলো সংখ্যার মাধ্যমে বাস্তবতা প্রকাশের এক বিজ্ঞান। আধুনিক যুগে সঠিক পরিকল্পনা ও উন্নয়নের জন্য পরিসংখ্যান অপরিহার্য। নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যান যত বেশি হবে, উন্নয়নও তত গতিশীল হবে।”
উল্লেখ্য, পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের উদ্যোগে ২০১০ সালের ২০ অক্টোবর প্রথমবার বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে।
পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

36 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

53 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

1 hour ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago