সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারপিটের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম ইকবাল হাসান ওরফে ইউসুফ (১৯)।
নিহতের বাবা মো. আব্দুর রশিদ সলঙ্গা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে ঘুড়কা সমবায় পাম্প এলাকায় ইকবালকে পেয়ে চোর সন্দেহে অভিযুক্ত বুদ্ধ মিয়া, আলাউদ্দিন ও আব্দুস সোবাহানসহ কয়েকজন মিলে তাকে লোহার রড ও প্লাস দিয়ে পিটিয়ে আহত করে এবং বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর জখম করে।
গুরুতর অবস্থায় ইকবালকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মো. আব্দুর রশিদ বলেন, “আমার ছেলের মানসিক সমস্যা ছিল। বাড়ি থেকে বের হয়ে সে ওই পাম্পের সামনে রাখা একটি গাড়িতে শুয়ে ছিল। আসামিরা চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।” তিনি আরও বলেন, “ঘটনাটি ধামাচাপা দিতে আসামিরা আমাকে টাকার প্রলোভন দেখিয়েছে।” তিনি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা পলাতক থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, “ঘটনার পরপরই একটি মামলা নেওয়া হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…