মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নি দগ্ধ হয়ে নিহত ১৬ এর মধ্য ৪ জন নেত্রকোণার

(পলাশ পাল নেত্রকোণা প্রতিনিধি) রাজধানীর মিরপুরের গত ১৪ অক্টোবর মঙ্গলবার রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ১৬ মরদেহ মর্গে থেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ জন নেত্রকোণার।গত
রোববার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯.৩০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে থেকে প্রয়োজনীয় আইনি কর্মকাণ্ড শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়। যা প্রায় রাত সাড়ে বারোটার দিকে শেষ হয়।
নিহতদের মধ্যে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩), ৩ নং তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮)। বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০) ও মদন উপজেলার কদমশ্রী গ্রামে সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া (১৬)।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ১৬টি লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশগুলো পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এদিকে গণমাধ্যম সূত্র অনুযায়ী, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে মরদেহ দাফন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নিহতদের স্বজনদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago