বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত হতে পারে: ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় এটি ‘পরিকল্পিত নাশকতা’ হতে পারে বলে সন্দেহ জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনীতিকে বিপর্যস্ত করার নীলনকশার অংশ হতে পারে।
রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন জরুরি। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
এছাড়া বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের অস্থায়ী গুদাম চালু করতে হবে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমদানি পণ্যের গুদামে থাকা প্রায় সব পণ্য পুড়ে গেছে। কিছু পণ্য অবিকৃত থাকলেও তাপ ও ধোঁয়ার কারণে সেগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিস সময়মতো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।”
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত প্রচেষ্টা কিনা, তা বিস্তারিতভাবে তদন্ত করা প্রয়োজন।
সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago