বরিশালে কালাবদর নদীতে অভিযান:আত্মরক্ষার্থে তিন জেলে গুলিবিদ্ধ

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের দলের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমান্তবর্তী জাঙ্গালী লাগোয়া কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, ‘অভিযান পরিচালনার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে একটি ট্রলারের জেলেরা পালিয়ে যান। ট্রলারটি উদ্ধারে আমরা ঘটনাস্থলে পৌঁছালে আশপাশ থেকে ৮-১০টি ট্রলারের অন্তত অর্ধশতাধিক জেলে আমাদের স্পিডবোট ঘিরে ফেলেন। তখন আত্মরক্ষার্থে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তিনজন জেলে আহত হন বলে জানান তিনি।

স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে তিনজন‌কে উদ্ধার করে মেহেন্দীগঞ্জের ভাসানচরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হ‌চ্ছে। তা‌দের একজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার ভূমি অফিস, মৎস্য অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ দল।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক কামরুল ইসলাম ব‌লেন, এখন (রাত ৮টা) পর্যন্ত গু‌লি‌বিদ্ধ কাউকে ভ‌র্তি করা হয়‌নি।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago