“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে নাগরিক কল্যাণ কমিটির আয়োজনে
১৯ অক্টোবর রবিবার বিকেল মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলম মানিক, এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম (রতন)। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সমাজ ও গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন, “যে মুখে আমরা পবিত্র ‘মা’ শব্দটি উচ্চারণ করি, সেই মুখে কখনোই মাদক গ্রহণ করা উচিত নয়।”
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে কাতিহার নাগরিক কল্যাণ কমিটি। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…