বরগুনায় অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মী জেল হাজতে

বরগুনায়  এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জেল হাজতে পাঠানো আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের হায়াত মাহমুদ মিল্টন, মোলায়মান কবির, শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, আকতারুল হক ও শাহজাহান মুন্সী। একই মামলার অপর আসামি সাইফুল প্রিন্সকে আদালত জামিন দিয়েছেন। এঁরা সবাই স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) মো. ইসরাত হোসাইন সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে এবং আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়েছেন।

মামলার বাদী মুন্নী বেগম অভিযোগ করেন, তার স্বামী মনিরুজ্জামান এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা ব্রিজ স্ট্যান্ডে ১৫ বছর ধরে সার, কীটনাশক, বীজ, মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করে আসছেন। গত বছরের ৫ আগস্ট রাতে সরকার পতনের পর আসামিরা তাঁর দোকান লুট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৪২ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়।

এর আগে, ২০২৪ সালের ২৭ আগস্ট বাদী ২২ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে বরগুনা থানাকে ২৪ ঘণ্টার মধ্যে নয়জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। পরে তদন্তকারী কর্মকর্তা এইচ এম মেহেদী একই বছরের ৩১ ডিসেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

বাদী জানান, প্রায় এক বছর দুই মাস পর গত ১৬ অক্টোবর আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রোববার শুনানিতে প্রিন্স নামের একজনকে জামিন দিলেও বাকি ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসী মতিন বলেন, ‘আমার মক্কেলরা জামিনে ছিলেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি। তাছাড়া ৫ আগস্টের ঘটনার পর করা মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাহারের প্রক্রিয়াধীন। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করব।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসরাত হোসাইন সুমন বলেন, ‘পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আদালতও তা গ্রহণ করেছেন।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

30 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

40 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago