কমলনগরে কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা ও প্রায় ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় রিয়াজ উদ্দিনসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। রিয়াজ উদ্দিনের ব্যবসার পুঁজির টাকাও লুট হয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার কমলনগর থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে কমলনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুততম সময়ে ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

59 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

1 hour ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago