ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিলঃ বরিশালে সিইসি এএমএম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেনা। তবে সমর্থকদের ভোট দিতে বাঁধা নেই। তারা ভোট না দিলে এর কোন প্রভাব পরবে না বলেও মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, এর আগে একাধিকবার বলেছি, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোন সুযোগ নেই। বিগত সময়ের মত কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বিভাগীয় প্রশাসন ও  আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, প্রতিটি জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, র্যাব- ৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তা সহ প্রকাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বরিশাল  জেলা ও বিভাগের নির্বাচন কার্যলয়ের নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বরিশাল প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago