আহত শিক্ষার্থী নিলয়কে দেখতে টঙ্গিতে গেলেন বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার গ্রামের বাড়িতে যান।
গত ১৩ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিলয় গুরুতর আহত হন। সংঘর্ষের সময় কাঁচের টুকরো তার চোখে বিদ্ধ হলে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিলয়কে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী টঙ্গিতে গিয়ে নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং নিলয়ের চিকিৎসা সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপাচার্য বলেন, “নিলয়ের উন্নত চিকিৎসার পূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। তার দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও আশ্বাস দেন যে, নিলয়ের অসুস্থতার কারণে তার শিক্ষাজীবন যাতে বিলম্বিত না হয়, সে বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, সংঘর্ষের এই ঘটনায় নিলয় সরকারের দৃষ্টিশক্তি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago