শার্শায় বোনের অভিযোগের প্রতিবাদে ভাইয়ের সংবাদ সম্মেলন

যশোরের শার্শায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বোন ও দুলাভাইয়ের করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই আসাদুজ্জামান আসাদ। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বেনাপোল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আসাদুজ্জামান আসাদ বলেন, চলতি বছরের গত ২৯ সেপ্টেম্বরে তার বোন মোছা. আনজুয়ারা খাতুন (শিমুল) ও দুলাভাই শরিফুল ইসলাম কর্তৃক শার্শা থানায় দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তার বোন ও দুলাভাই তাকে আর্থিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
আসাদ আরও বলেন, গত ২১ জুলাই আমার বোন ও দুলাভাই স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করে। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আমার বাড়ির মূল ফটক বাইরে থেকে আটকে দেয়। পরদিন সকাল ৮টার দিকে বোন ও ভাগ্নে শিহাব বাড়িতে ঢুকে বিল্ডিংয়ের পেছনের পকেট গেট তালা লাগিয়ে দেয়। এরপর বোন আমার ঘরের দরজা আটকে রান্নাঘরে গিয়ে নিজের হাতে ব্লেড দিয়ে মাথা কাটে, আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে। ঘটনার ভিডিও আমার ছেলে ধারণ করেছে।
তিনি অভিযোগ করেন, তার বোন তাকে ভয়ভীতি ও আর্থিক চাপে ফেলতে ৫ লক্ষ টাকা দাবি করে এবং হুমকি দেয় টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে। আমার বোন দাবি করছে, সে আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা দিয়েছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরবর্তীতে তার বোন শার্শা থানায় অভিযোগ করেন যে তিনি ১০ লক্ষ টাকা পাওনা এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আসাদ। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন এবং প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এবিষয়ে বোন মোছা. আনজুয়ারা খাতুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোন সাড়া দেননি।
স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago