তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়নে বেরোবি শিক্ষার্থীদের মশাল মিছিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন ও উত্তরবঙ্গের নদী রক্ষার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ফটকে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও’ শ্লোগানে মুখর হয়ে নদী বাঁচানোর দাবিতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদ জানান।
পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, “তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের অস্তিত্বের প্রতীক। এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও।”
বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। ভারতের পানি আগ্রাসন বন্ধ করে ন্যায্যতার ভিত্তিতে পানির ভাগ নিশ্চিত করতে হবে। এটি শুধু নদী রক্ষার নয়, বরং কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সংগ্রাম।”
তিস্তা রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। মিছিল শেষে শিক্ষার্থীরা তিস্তা নদী ও উত্তরবঙ্গ রক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago