উজিরপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী রিজভীর স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরের ঐতিহ্যবাহী ওটরা মাধ‍্যমিক বিদ‍্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং ওটরা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রয়াত আবুল হোসেন রিজভীর স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ দোয়া ও স্মরণসভার অনুষ্ঠিত হয়। দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এবং মরহুম আবুল হোসেন রিজভীর সহোদর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন।স্মরণসভায় স্মৃতিচারণ করেন কাজী নুরুল ইসলাম,আব্দুস সালাম ডাকুয়া , জাকির হোসেন হাওলাদার,,আলমগীর কবির,শফিকুল ইসলাম স্বপন,হেমায়েত উদ্দিন, রফিকুল ইসলাম রিপন,হুমায়ুন কবির,মোহাম্মদ শামীম সহ ওটরার অনেক গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু।স্মরণসভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ  অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর দিবাগত গভীর রাতে ঢাকা  হার্ট ফাউন্ডেশনে হার্টঅ্যাটাকে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন রিজভী (৫৭) ইন্তেকাল করেন। পরের দিন ২ অক্টোবর জানাজা শেষে  উজিরপুরের ওটরা গ্রামের বাড়িতে  পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago