বাহুবলের পল্লীতে দুই গ্রামের ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহতঃ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে

বাহুবলের সাতকাপন ইউনিয়নের লালটিলা এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় কম পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে দেড় ঘন্টা স্থায়ী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালটিলা বাজারের পাশে প্রায় কোটি টাকা মূল্যের একটি জায়গা রয়েছে। এ জায়গার মালিকানা নিয়ে ২০২১ সাল হতে  মুড়াগাও ও লালটিলা গ্রামবাসীর মাঝে বিরোধ চলে আসছে। এমন কি উভয় পক্ষে মামলা মোকদ্দমা চলছে আদালতে। এরই মধ্যে স্থানীয় বাজারে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে উভয় গ্রামবাসীর মাঝে।
‎শুক্রবার দুপুরের দিকে লালটিলা গ্রামের কয়েক ব্যক্তি বিরোধীয় জায়গায় হাল চাষ করতে গেলে উল্লেখিত দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘন্টা ধরে চলে সংঘর্ষ।
খবর পেয়ে  বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহতদের মধ্যে আব্দুল আউয়াল (২৬)কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে এবং অন্যান্যদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক  রয়েছে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago