রাজবাড়ীর পাংশায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ীর পাংশায় জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুটবল বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐক্যের প্রতীক। এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা বাজার বনিক সমিতির সভাপতি বাহারাম সরদার, সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাফিজুর রহমান,শরীফুল ইসলাম মিষ্টি,সাংগঠনিক সম্পাদক সামুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া সংগঠক রোকনুজ্জামান খান তপু,উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম, শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল আলম হুমায়ুন, জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন, ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সাবেক ফুটবলার গোলাম ফারুখ, শাহজাহানুল হক জুয়েল, সালাউদ্দিন আহম্মেদ, কাজী সোহেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ও পাবনা জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ২-০ গোলে পাবনা জেলা টিমকে হারিয়ে বিজয় অর্জন করে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

53 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago