পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ফোরামের আয়োজনে সীরাত সেমিনার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসিতে গ্রীন ফোরাম পবিপ্রবি শাখার উদ্যোগে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এক তাৎপর্যপূর্ণ সীরাত সেমিনার। পবিত্র রবিউল আউয়াল মাসের মাহাত্ম্যে আয়োজিত এ সেমিনারের বিষয় ছিল “জ্ঞান অর্জনে রাসুল (সা.) নির্দেশিত পদ্ধতি”।সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ওলি উল্লাহ। তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.) ছিলেন জ্ঞানের সর্বোচ্চ আদর্শ। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন—প্রকৃত জ্ঞান সেই, যা মানুষকে বিনয়ী করে, মানবতার কল্যাণে নিবেদিত করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে।”অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “আজকের প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে এগিয়ে যেতে হবে। রাসুল (সা.)-এর জীবনদর্শন আমাদের শেখায়, জ্ঞান কেবল মুখস্থ নয়, বরং তা প্রয়োগের মাধ্যমে সমাজে আলো ছড়ানোর এক মহান দায়িত্ব।”
অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে গিয়ে পবিপ্রবির উপাচার্য ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “গ্রীন ফোরামের এই সীরাত সেমিনার আমাদের শিক্ষার্থী ও শিক্ষকসমাজের আত্মিক বিকাশ ও নৈতিক জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন আয়োজন শুধু জ্ঞানচর্চার ক্ষেত্রকে সমৃদ্ধ করে না, বরং ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও আলোর পথে চলার প্রেরণাও জোগায়। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ পবিপ্রবিকে একটি আদর্শিক ও নৈতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সেমিনারের সঞ্চালনা ও উপস্থাপনা করেন এফবিএ অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল মাসুদ। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারের শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে বিরাজ করেছিল নবীপ্রেম, জ্ঞানের তৃষ্ণা ও আলোকিত জীবনের আহ্বানে ভরা এক আধ্যাত্মিক আবহ।।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago