বগুড়ার আদমদীঘিতে মায়ের সাথে অভিমান করে ইশরাত জাহান ওরফে মার্জিয়া (১২) নামের ৬ষ্ঠ শ্রেনির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের রেজাউল ইসলাম ওরফে বাবুর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুলছাত্রী ইশরাত জাহান ওরফে মার্জিয়াকে তার মা পারিবারিক বিষয় নিয়ে বকাবকি করে। এতে মায়ের উপড় অভিমান করে সে শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দেয়। এসময় স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, কোন বাদি না থাকায় তার মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…