Categories: ধর্ম

বাগাতিপাড়ায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৩

 বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি;-নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে মফিজ উদ্দিন (৪২), হাসিব আলী (৩৫) ও মহাসিন (৪০) নামের তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে জুমার নামাজ বিঘ্নিত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে পাঁচুড়িয়া জামে মসজিদের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি ইমাম নিয়োগ কমিটি গঠন করা হয়। পর্যালোচনা শেষে কমিটির চারজন সদস্য একমত হয়ে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার একজন শিক্ষককে ইমাম হিসেবে নিয়োগ দেন। তবে কমিটির অপর সদস্য ও মসজিদের ক্যাশিয়ার মোতালেব হোসেন এ নিয়োগের বিরোধিতা করেন।

নবনিযুক্ত ইমাম জুমার নামাজ আদায় করতে মসজিদে গেলে মোতালেব হোসেন ও তার ভাইয়েরা বাধা দেন। এ সময় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন মুসল্লি আহত হন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, “নিয়ম অনুযায়ী পাঁচ সদস্যের কমিটি গঠন করে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে চারজন সদস্য একমত হয়ে ইমাম নিয়োগ দেন। কিন্তু মোতালেব হোসেন এককভাবে আপত্তি জানিয়ে ইমামকে বাধা দেন এবং তার ভাইদের সঙ্গে মিলে কয়েকজন মুসল্লিকে মারধর করেন।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “মসজিদের ইমাম নিয়োগ ছাড়াও তাদের মধ্যে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago