চট্টগ্রাম ইপিজেডে আগুন জ্বলে-পুড়ে কারখানার ছাদ-দেয়াল ধসে পড়ছেঃকাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে লাগা আগুন কিছুতে নেভানো যাচ্ছে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করলেও এর মাঝে ভবনের পুরোটাই আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতোমধ্যে আটতলা থেকে নিচের দিকে আগুন ছড়িয়ে রাত ১১টার দিকে তৃতীয় তলা পর্যন্ত এসেছে। আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক সদস্যরা।রাতে বৃষ্টি হয়েছে। এরপরও আগুন নিভছে না। আগুনের ভয়াবহতা তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। এতে করে আশপাশের ভবনেও আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।আগুনে পুড়ে যাওয়া কারখানা ভবনটি উপর থেকে ভেঙে একের পর এক ছাদ-দেওয়ালসহ বিভিন্ন অংশ ধসে পড়ছে।

সেখান থেকে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইতোমধ্যে অষ্টম ও সপ্তম তলা ছাদ ভেঙে পড়েছে।

জানা যায়, আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না।দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন যাতে আশপাশে কারখানা ও ভবনে ছড়াতে না পারে। এ ছাড়া ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে।কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। আগুন নেভাতে আরো কত সময় লাগবে তা এখন বলা যাচ্ছে না।

চট্টগ্রাম প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago