প্রথম কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চারগুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

রাজশাহী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চারগুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চারগুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চারগুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।

রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম। এতে দেখা যায়, ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ মন্নুজান হলে ভোট পেয়েছেন ৯৭২টি। আর ছাত্রদলের প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ২৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসিন খান পেয়েছেন ১৭৩টি।

এই হলে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট। শিবিরের প্যানেলের ফাহিম রেজা ৪৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর ৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮।

এই হলের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট। জিএস নির্বাচিত হয়েছেন তাসমিয়া জাহান তন্মী। তার ভোট ৯১২। এজিএস পদে সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১ হাজার ৫।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, দ্বীপ মাহবুব (৪৭৮), তামান্না আক্তার (৪৫৯), ইমতিয়াজুল হক জালালী (৪০১) ও হাবিবুর রহমান (৩৬১)।

সিনেট প্রতিনিধি পদে এ হলে জুয়েল রানা ১২০, আরিফুল ইসলাম ১১৮, রাহুল আগাওয়াল ১১২, সাজ্জাদ হোসেন ৯৯ ও জুনাইদ ৮৬ ভোট পেয়েছেন।

মোট ১৭টি কেন্দ্রের ফল ঘোষণার পর রাখছো কেন্দ্রীয় সংসদের ফল চূড়ান্ত হবে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago