ভারতের ত্রিপুরায় গনপিটুনিতে নি/হ/ত ৩ বাংলাদেশীর মরদেহ বিজিবি”র কাছে হস্তান্তর করেছে বিএসএফ

, বাহুবল (হবিগঞ্জ)

ভারতের সীমান্ত এলাকায় গন পিটুনিতে নিহত ৩ বাংলাদেশি নাগরিকের মরদেহ আনুষ্ঠানিক ভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
মরদেহ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম।
অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ন ধন সরকার, বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিস  সহ ভারতের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও সীমান্ত কর্মকর্তারা।
উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজিবি-বিএসএফ যৌথ উদ্যোগে নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি কয়েক দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ছিলেন। পরে সেখানকার অভ্যন্তরে চোর সন্দেহে গনপিটুনিতে মৃত্যু বরন করেন তারা। সীমান্তের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে  মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago