বেরোবিতে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর চতুর্থ তলায় ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন হয়।
মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এবং সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, এবং সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
স্বাগত বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সহিবুর রহমান বলেন, “আজকের অতিথিদের মধ্যে রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। কর্মস্থলে তাঁদের পেয়ে আমি আনন্দিত। আশা করি, আমার শিক্ষার্থীরা তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা ও জ্ঞানের গভীরতা লাভ করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. নজরুল ইসলাম বলেন, “সংবাদ বা সংবাদ-সম্পর্কিত যেকোনো উপস্থাপনায় জেন্ডার, জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করা সাংবাদিকতার নীতির পরিপন্থী। শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “দেশে এখন অনেক সাংবাদিক তৈরি হচ্ছে, কিন্তু মানসম্মত সাংবাদিকের অভাব রয়েছে। দক্ষ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিক তৈরিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, এখান থেকে শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অনুপ্রেরণা পাবে।”
পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago