ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলা বিএনপির উদ্যোগে মির্জা ফখরুলের পথসভা

ঠাকুরগাঁও, ১৬ অক্টোবর, ২০২৫ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হবে।

আজ সন্ধ্যা সময় রানীশংকৈলের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দেশের মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর বিভাজন সৃষ্টি করবেন না, আর কোনো নতুন দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট ও পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ বাঁচুক।’

মির্জা ফখরুল বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে, সেটা পরবর্তী সংসদে আলোচনা করতে পারেন। কিন্ত এজন্য রাস্তায় নেমে আন্দোলন করার প্রয়োজন নেই। দেশের মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন হতে দেন।’

তিনি বলেন, ‘আর কোনো হিংসার রাজনীতি আমরা চাই না। শান্তিপূর্ণ রাষ্ট্রই বিএনপির চাওয়া। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দেশের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হবে, যাতে দেশের ভবিষ্যৎ আরও সুন্দর হয়। সংস্কারের মাধ্যমের দেশটাকে সুন্দর, সমৃদ্ধ করতেই তো ছুটছি আমরা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ যে প্রার্থীকে ভোট দেবেন, তিনি সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলবেন সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা। সে নিয়মে ভোট হয়ে এসেছে। তবে এবারের নির্বাচন একটু ভিন্ন, যেখানে পার্লামেন্টে দুইটা কক্ষ থাকবে, উচ্চ ও নিম্নকক্ষ। নিম্নকক্ষে দল থেকে মনোনীত ও আপনাদের ভোটে নির্বাচিত প্রার্থী নির্বাচিত হবেন। আর উচ্চেকক্ষে যারা প্রতিনিধি হবেন, সেখানে আলেম সমাজের মানুষ, বিজ্ঞ সমাজ, হিন্দু-বৌদ্ধ সবাই থাকবেন । যারা আপনাদের নিয়ে কাজ করবেন, আপনাদের পক্ষে কথা বলবেন। সবাই মিলে থাকাটাই বাংলাদেশ। শত ফুল ফুটতে দাও৷ সকল ফুল ফুটলে সৌরভ ছড়িয়ে যাবে।’

জুলাই সনদ নিয়ে মির্জা ফখরুল বলেন, এ সনদে স্বাক্ষর করা হবে। কঠিন শব্দ জনগণ কম বোঝে, তারপরও এটা করা হবে। সবাই যেসব বিষয়ে একমত হয়েছে, তা নিয়ে সনদ হবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো স্বাক্ষরিত হবে। আর যেগুলোতে সম্মত হয়নি, সেগুলো জনগণের মতামত লাগবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে জনসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের এক প্রান্ত অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির এ শীর্ষ নেতা ।

আজকের জনসংযোগের সময় বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, দলটির অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago