রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর ২ আসন থেকে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর তেজগাঁও গণ অধিকার পরিষদের সভাপতি ইন্জিনিয়ার জাহিদ সেখ, দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার’ এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকাল ৩ টায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইন্জিনিয়ার জাহিদ সেখ।
এ সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাজবাড়ী জেলার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রমজান উদ্দিন সজল , যুব অধিকার পরিষদের যুবনেতা, সেলিম, বালিয়াকান্দি উপজেলা শাখার যুগ সাধারণ সম্পাদক, মোঃ সেলিম, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ওবায়দুল রহমান সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ইন্জিনিয়ার জাহিদ সেখ বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আগামী সংসদ নির্বাচনে আমি রাজবাড়ী ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে, তাহলে আমি নির্বাচনে অংশ নিতে চাই।
বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, বাসির কাছে দোয়া প্রাথী ।

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago