ঈশ্বরগঞ্জে ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক চিকিৎসকের বাড়ির উঠোনের আমগাছ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. লাল মিয়া (৭২)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বৃশ্বনাথপুর উত্তরপাড়া বড়বাড়ির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গৃহকর্মী মাজেদা বেগম প্রতিদিনের মতো কাজ করতে এসে বাড়ির উঠোনে থাকা আমগাছে লাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে নিহতের নাতি রায়হান মিয়া (১৯) ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, লাল মিয়া নিয়মিত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার কাছে চিকিৎসা নিতে যেতেন।

ডা. গোলাম মোস্তফা বলেন, “তিনি মাঝে মাঝে আমার কাছে চিকিৎসা নিতে আসতেন। ক্ষুধার্ত থাকলে তাকে খেতে দিতাম। এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago