আন্দোলনরত শিক্ষকদের আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে আমরণ অনশনের ঘোষণা

২০ শতাংশ বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে দেয়া ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত শিক্ষকগন। তার বদলে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
(১৬ই অক্টোবর)‎‎ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে অবস্থানের পর এ ঘোষণা দেন শিক্ষক কর্মচারী নেতারা।
আজ দুপুরে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিলো শিক্ষকদের।

এই কর্মসূচি স্থগিত রেখে যত দিন সরকার দাবি মেনে না নিলে, ততক্ষণে সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত আসে শিক্ষকদের ঘোষনায়।
আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিল শিক্ষকের ১৬ সদস্যের প্রতিনিধি সেখানে শিক্ষা উপদেষ্টা সহিষ্ণুতার আচরণ করেছে বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের।
বৈঠক শেষ করে শিক্ষকগনের দেয়া অভিযোগ জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার আজিজী বলেন যে রাষ্ট্রের সরকার ৬ লাখ শিক্ষক,কর্মচারীদের ডাল,ভাতের ব্যবস্থা করতে ব্যর্থ হয়, সে রাষ্ট্রের উচিত শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে বাড়িতে বসে থাকা জরুরি বর্তমান অবস্থায়।
আরও বলেন,শিক্ষাব্যবস্থা বন্ধ করে ছুটি দেওয়া হোক সবাইকে প্রয়োজনে আমরা সিএনজি ও রিকশা চালিয়ে ও কৃষিকাজ করে হলেও পরিবারকে নিয়ে জীবন যাপন করবো।
তিনি বলেন, ‘আমরা উপদেষ্টাকে বলেছি, আপনি আমাদের বাবার মতো। আমাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই।শিক্ষকগণ নেতাদের প্রত্যাশা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আমরা এক্ষুনি বাড়িতে চলে যাবো বাড়িতে।

রুহুল আমিন, ঢাকা উত্তর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago