বগুড়ার সান্তাহারে সাংবাদিক কন্যা মোবাসশিরা খানমের সাফল্য

বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ থেকে মোবাসশিরা খানম চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডেের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন-এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। মোবাসশিরা খানম উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের সাংবাদিক সাগর খান ও জেসমিন আক্তারের একমাত্র সন্তান। সাংবাদিক সাগর খান সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকা’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি। মোবাসশিরা খানম ছোটো বেলা থেকেই অত্যন্ত মেধাবী। সান্তাহার ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন স্কুল  থেকে পঞ্চম শ্রেণিতে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এরপর একই বিদ্যালয় থেকে মোবাসশিরা মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড অধীনে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সান্তাহার সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। সফলতা কারণ জানতে চাইলে মোবাসশিরা বলে, আল্লাহ তাআলা’র অশেষ রহমত, পিতা-মাতার তত্ত্বাবধান, নিজের প্রাণপণ চেষ্টা, কলেজ এবং প্রাইভেট শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার এই সফলতা এসেছে বলে আমি মনে করি। তাকে নিয়ে পিতা-মাতার অনেক স্বপ্ন। ভবিষ্যতে সে একজন প্রকৌশলী হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। মেয়ের সফলতার বিষয়ে সাংবাদিক সাগর খান বলেন, শুরু থেকে আজ অবধি আমার মেয়ের সফলতার জন্য মহান আল্লাহ তাআলা’র অশেষ রহমত, তার নিজের প্রাণপণ চেষ্টা, প্রতিষ্ঠান এবং প্রাইভেট শিক্ষকদের অবদান অনশিকার্য। তাছাড়া পিতা-মাতা হিসেবে আমরা আমাদের  দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছি।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago