সিরাজগঞ্জে বিএনপি নেতাকে কু/পি/য়ে হ/ত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজের নীচে মাদক ব্যবসার প্রতিবাদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজন’কে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করে একই এলাকার একদল সন্ত্রাসী।
এরই প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ২০২৫) সকালে সাড়ে ১১.৩০ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে স্থানীয় ওয়ার্ড বিএনপির  উদ্যোগে  মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পৌর ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজনে- ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন,   সিরাজগঞ্জ পৌর বিএনপি’র  সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূইয়া, জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল জোয়ার্দার,  ৭নং পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হানিফ হোসাইন (বাবু), বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন,মোবারক আলী সুজন একজন বিএনপি নেতা এবং স্থানীয় প্রতিবাদী যুবক। মুলত মাদক ব্যবসাকেকেন্দ্র  সুজনের উপর সন্ত্রাসী কর্মকান্ড ঘটে। আমরা সুজনের উপর হামলা এবং সন্ত্রাসীদের দ্রুতার সাথে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য,গত সোমবার রাতে ইলিয়ট ব্রীজের নীচে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সুজনকে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করে। এতে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এঘটনায় ২জনকে আটক করেছে।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago