বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬২.৫৭ শতাংশ। বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৯ দশমিক ২৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম সাহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২ হাজার ৪৯৩ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ হাজার ৪৮১ জন। এরমধ্যে পাস করেছে ৫৯ হাজার ২৩৯ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬০ এবং ছাত্রী পাসের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…