বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২টা ছাত্রী হলে ছাত্রদলের ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল ও সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন।

প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল গ্লাভস, নাপা, ব্যান্ডেজ, স্যালাইন, জীবাণুনাশক, তুলা ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ।

এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বলেন,

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে

ছাত্রীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাপসী রাবেয়া তপসী হল ও বেগম সুফিয়া কামাল হলে  এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা যেকোনো হালকা অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে। ছাত্রছাত্রীদের পাশে থাকা, তাদের প্রয়োজনের সময় সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।

আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরণের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।

 

মেয়েদের হলের শিক্ষার্থীরা সৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।

ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতার সময় এমন ফার্স্ট এইড বক্স থাকলে অনেক উপকার হবে।”

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago