বরিশাল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী লায়ন আকতার হোসেন সেন্টুর ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু নির্বাচনী এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। গত প্রায় দুই সপ্তাহ ধরে রাত-দিন একাকার করে তিনি উজিরপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে লায়ন আকতার হোসেন সেন্টু বলেন, পৌর শহর থেকে প্রত্যন্ত জনপদে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করছি। এতে জনসাধারণের ব্যপক সাড়া পাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী-সমৃদ্ধশালী স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago