বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার  মারধর করে ফোন-মানিব্যাগ লুট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিত্র দে কে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বরিশাল নগরীর চকবাজার সংলগ্ন মুড়ির পট্টিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সৌমিত্র দে জানান, চকবাজার একটি চশমার দোকান থেকে আমি চশমা কিনে বের হই। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে সামনে অন্ধকার তাই আমাকে এগিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। আমি তাকে এগিয়ে দেয়ার জন্য চকবাজার মুড়ির পট্রির ভিতরে যাই। এসময় গলির মধ্য থেকে হঠাৎ তিনজন ছিনতাইকারী গলায় চাকু ধরে বলে যা আছে বের কর। মেয়েটি পাশেই দাঁড়িয়ে ছিলো। এসময় ছিনতাইকারীদের সাথে  ধ্বস্তাধস্তি হয়।  তারা চেইন বের করে বেধরক মারধর শুরু করে। আমার মুখে কিল-ঘুষি দেয় এতে আমার বাম চোখের নিচ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। মারধর করতে করতে আমাকে রাস্তায় ফেলে দেয় এবং আমাকে বলে তুমি এবার চলে যাও।

এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago