যশোরের বেনাপোলে শিবির নেতা গুম: তৎকালীন ওসি অপূর্ব হাসান ও সেকেন্ড অফিসার নূর আলমের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তদন্ত শুরু

 

যশোরের বেনাপোলে তৎকালীন ইসলামী ছাত্রশিবির নেতা রেজওয়ান হোসাইন নিখোঁজের ৯ বছর পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল মাঠে নেমেছে। ২০১৬ সালের ৪ আগস্ট রাত ৯টার দিকে পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি বেনাপোল পৌরসভার ভূমি অফিসের সামনে থেকে রেজওয়ানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।
পরিবার ও স্থানীয়দের অভিযোগে রেজওয়ানের গুমের পেছনে সরাসরি তৎকালীন বেনাপোল থানার ওসি অপূর্ব হাসান এবং সেকেন্ড অফিসার নূর আলমের হাত রয়েছে। রেজওয়ানের ভাই বায়জিদ হোসেন জানান, ওসি অপূর্ব হাসান ও নূর আলম দুইজনই থানায় গিয়েও জানায়, আমরা কাউকে আটক করি নাই।

 

অথচ পুরো ঘটনা স্থানীয়দের চোখের সামনে সংঘটিত হয়।

বুধবার (১৫ অক্টোবর) তিন সদস্যের বিশেষ তদন্ত দল বেনাপোল পৌর ভূমি অফিসে উপস্থিত হয়ে নিখোঁজ রেজওয়ানের পরিবার, সহপাঠী এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করে। তদন্ত দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন, কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তদন্তকারীরা জানান, তারা সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনাস্থল, রেজওয়ানের বাড়ি ও তৎকালীন বেনাপোল থানার আশপাশের এলাকা পরিদর্শন করবেন, এবং পরে রিপোর্ট তৈরি করে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
রেজওয়ানের পিতা মো. মিজানুর রহমান, ভাই বায়জিদ হোসেন ও স্থানীয়রা সাক্ষ্য প্রদান করেন। স্থানীয়দের মধ্যে রেজাউল ইসলাম, আনোয়ারুল ইসলাম, গোলাম মোর্তজা এবং শফি হোসেনও সাক্ষ্য দেন।
বেনাপোল থানার বর্তমান কর্মকর্তারা বলেন, ঘটনাটি বহু পুরোনো। আমাদের বর্তমান সদস্যরা তখন দায়িত্বে ছিলেন না। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্তে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।
সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ, বেনাপোল পৌর সভাপতি রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল থানা ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান ও পৌর ছাত্রশিবির সভাপতি জারিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ অক্টোবর ইসলামী ছাত্রশিবিরের ২০১২-২০১৭ সালের মধ্যে ছয় নেতার গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। এই ছয় নেতার মধ্যে রেজওয়ান হোসাইনও রয়েছেন। দীর্ঘ ৯ বছরের গুম রহস্যের পর বিশেষ তদন্ত দল মাঠে নামায় এখন বেনাপোলের এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

শাহারুল ইসলাম ফারদিন, বিশেষ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago