‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে “সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের” বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জের বাহুবলে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে বুধবার (১৫ অক্টোবর) বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিন শেষে মধ্য বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, হাফেজ আব্দুল নুর, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা আজিজুর রহমান মানিক, ছাত্র প্রতিনিধি  তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, মোহাম্মদ আলী দোলন, নবীর হোসেন হৃদয়,  লিটন মিয়া, খালিদ মোশাররফ, ফয়ছল আহমেদ প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের জনগণ  অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, রশিদপুরের গ্যাস দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছালে ও বাহুবল বাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি  বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
প্রয়োজনে কঠোর কর্মসূচী  ঘোষনা করতে ও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তারা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকসহ গ্যাসফিল্ড কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago