হবিগঞ্জের নবীগঞ্জে হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪০০ বস্তা ভারতীয় অবৈধ জিরা ভর্তি কাভার্ডভ্যান জব্দঃ চালক ও হেলপার আটক

হবিগঞ্জের নবীগঞ্জে  হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪০০ বস্তা ভারতীয় অবৈধ জিরা ভর্তি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।  এসময় চালক সহ হেলপারকে ও আটক করা হয়।  মঙ্গলবার( ১৪ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে  ঢাকা সিলেট মহা সড়কের নবিগঞ্জ  উপজেলার বিজনা ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় শেরপুর হাইওয়ে থানার এএসআই মোঃ মহরম আলীর নেতৃত্বে  একদল পুলিশ উল্বেখিত এলাকায়  নিয়মিত মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারতীয় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ঢাকা অভিমুখে যাচ্ছে। পরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বিজনা ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ঢাকা মেট্রো-ট-২০-১৭৬৩ নম্বরের কাভার্ডভ্যানটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কাভার্ডভ্যানের পিছনের ডালা খুলে ‘UNJHA’S FAMOUS K.S. GOLD Jeera 2025’ ব্র্যান্ডের সোনালী ও কমলা রঙের ৪০০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১২,০০০ কেজি জিরা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭২ লক্ষ টাকা।
ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) জামিল হাসান অনিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিরাসহ কাভার্ডভ্যানটি জব্দ করেন এবং সংশ্লিষ্টদের আটক করেন।
আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা মিয়ার পুত্র বাবুল হোসেন (৩৫), ও  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্যামগ্রাম এলাকার  মোঃ হানু মিয়ার পুত্র মোঃ কামাল তালুকদার (৩৬)।
জব্দকৃত কাভার্ডভ্যান ও ভারতীয় জিরা শেরপুর হাইওয়ে থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

16 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

34 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago