চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত বিজয়ীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্যানেলের বিজয়ীদের গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের সংবর্ধনা দেন তিনি।

সংবাদ সম্মেলনে নাছির বলেন, ‘৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের নানা সীমাবদ্ধতা ও ত্রুটি-বিচ্যুতি ছিল। এর মধ্যে ভোট প্রদানকারীদের জন্য অমোচনীয় কালির কোনো ব্যবস্থা ছিল না।একাধিক কেন্দ্রে দীর্ঘ সময় ধরে এলইডি স্ক্রিনে ভোট প্রদান কার্যাবলির সম্প্রচার বন্ধ ছিল। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট নিজে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি করেছেন। ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপক অবস্থান ছিল। সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ চবিতে বিদ্যমান ছিল।আমরা এই নির্বাচনকে ইতিবাচক হিসেবেই দেখছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিন শুধু আমাদের (ছাত্রদল) অভিযোগ ছিল না। অন্যান্য প্যানেলেরও নানা অভিযোগ ছিল। অভিযোগগুলো নির্বাচন কমিশনকে জানালে তারা তা গুরুত্ব সহকারে দেখেছে।আমাদের অভিযোগের প্রেক্ষিতে সোহরাওয়ার্দী হল সংসদের ভোট পুনরায় গণনা করা হচ্ছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ইতিবাচক পরিবেশের লক্ষণ। আশা করি পরবর্তী নির্বাচন আরো সুন্দর হবে।’

চাকসুর কেন্দ্রীয় সংসদের এজিএস পদে বিজয়ী হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। তিনি বলেন, ‘আমার প্যানেল থেকে আমি নির্বাচিত হয়েছি। এ নির্বাচিত হওয়ার পেছনে আমাদের শিক্ষার্থীদের সমর্থন ও ভালোবাসা ছিল।চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিম, হৃদয় চন্দ্র তরুয়াসহ যারা প্রাণ দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা আজ ছাত্রসংসদ চালু করতে পেরেছি। শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে দল-মত-নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করব। এখনো সেটাই বলেছি।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমদ। এ ছাড়া চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসুর নব্য যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago