লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বয়ারচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন— ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম খলিল দিদার,
৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, চরগাজী ইউনিয়ন পরিষদ আলহাজ্ব নাছির উদ্দিন,
৫নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফরিদ, ৯নং চরগাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম,
মানববন্ধনে বক্তারা বলেন,
“রামগতি উপজেলার বয়ারচর ও চরগাজী ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা বারবার এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এভাবে চলতে থাকলে আগামী বছর এ অঞ্চলের অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। আমরা খেটে খাওয়া মানুষ — নিজের জমিতে বেড়িবাঁধ নির্মাণ করার সামর্থ্য আমাদের নেই। তাই দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নিতে হবে।”
বক্তারা আরও জানান,
“নদী ভাঙনের কারণে এলাকার স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এলাকাবাসী আবারও কঠোর আন্দোলন ও মানববন্ধনের ডাক দেবে।”
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তারা আকুল আবেদন জানান —
“অবিলম্বে বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকার মানুষকে রক্ষা করুন।”
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…