রাজবাড়ীতে (সিপিবি) কমিউনিস্ট পার্টির -পথসভা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বানে রাজবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদার, সদস্য পরেশ কর, মানবেন্দ্র দেব, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায় এবং জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল। সভা সঞ্চালনা করেন সিপিবির সদস্য এজাজ আহমেদ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে সিপিবি ও বামপন্থী দলগুলো লড়াই করে যাচ্ছে। ২০২৪ সালের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বরং শ্রমিক অধিকার হরণ ও জাতীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তারা আরও বলেন, দেশের ইতিহাসে কোনো সরকারই শ্রমিক শ্রেণির মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেনি। আগামী নির্বাচনে বাম-গণতান্ত্রিক শক্তির সরকার গঠন করেই শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায় করতে হবে। পথসভা শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago