পাবনায় কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধিপাবনা: পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত  রাতে উপজেলার বিরাহিমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৪ জুলাই) সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। কবরস্থানের ওপরের মাটি ও বাঁশের চরাট সরানো দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তারা ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পান কবর খোঁড়া। ভেতরে কঙ্কাল নেই। পরে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করে পুলিশ। 

স্থানীয়দের ধারণা, গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, আমাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা প্রতি শুক্রবার ভোরে ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসি। আজকে এসে দেখি বিভিন্ন কবরস্থান খোঁড়া, বাঁশের চরাট সরানো। পরে ভেতরে দেখতে পাই কঙ্কাল নেই, মাথার খুলি বেশিরভাগ নেই। আমাদের ধারণা একটি সংঘবদ্ধ চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে। 

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে একইভাবে বেশ কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

13 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago