কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম কবির খান্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কাইয়ূমের দায়িত্বহীন আচরণে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) স্কুল চলাকালীন সময়ে শিক্ষক কাইয়ূম প্রায় ১০–১৫ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে রেখে নিজ বাড়িতে চলে যান।
শ্রেণিকক্ষ খোলা থাকলেও শিক্ষার্থীরা সারাদিন শিক্ষকবিহীন অবস্থায় ছিলেন। বিদ্যালয়ের দপ্তরির ছেলে উপস্থিত থাকলেও তিনি শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্ব নিতে পারেননি। সন্ধ্যায় (মাগরিবের আযানের সময়) বাচ্চারা বাড়িতে না আসায় উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলে গিয়ে তাদের উদ্ধার করেন এবং বাড়ি ফিরিয়ে নেন।
অভিভাবক এফরান চৌধুরী অভিযোগ করেন, “শিক্ষক বেঞ্চ টানাবে বলে সন্তানদের আটকে রেখে মানসিক চাপ তৈরি করেছেন। সন্ধ্যায় বাচ্চারা বাড়িতে না আসায় আমরা স্কুলে গিয়ে তাদের উদ্ধার করেছি।” তিনি আরও জানান, “এই শিক্ষকের নামে পূর্বেও বিভিন্ন সময় দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।”
স্থানীয় শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জানান, “আমি বিষয়টি জানতাম না, তবে এখনই দেখছি।”
প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শিক্ষার্থীদের মারধর করা হয়নি। বিদ্যালয়ের দপ্তরি অসুস্থ থাকায় কিছু কাজের জন্য তাদের স্কুলে রাখা হয়েছিল। অভিভাবকদের বিষয়টি জানানো হয়নি, যা করা উচিত ছিল।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শিক্ষার্থীর নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি দেখা দিয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…