চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে গণনা কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পোলিং এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছভাবে ভোট গণনা চলছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচটি ডিন কার্যালয়ে একযোগে ভোট গণনা হচ্ছে। গণনা শেষে প্রতিটি ডিন কার্যালয় থেকেই সংশ্লিষ্ট হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে।
নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আরও বলেন, “ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…