শহীদ পরিবার জানতে চায়, জুলাই ঘোষণাপত্র কখন হবে?দুই ছাত্র উপদেষ্টাকে শিবির সভাপতি

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা জানতে চান জুলাই ঘোষণাপত্র কখন হবে? শুনে লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।শুক্রবার (৪ জুলাই) রংপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে নিজেই শহীদ পরিবারের পক্ষ থেকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারের দুই ছাত্র উপদেষ্টার কাছে।

ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে? আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মুল্য কি আপনাদের কাছে নেই?লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত ২ জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- জুলাই ঘোষণা পত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?

শিবির সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দেবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

46 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

57 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago