ফরিদপুরে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াবাসহ আটক

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুলতান মাহমুদ মন্টু (৪৫) নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মন্টু কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।মন্টু কাইচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।

স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুলতান মাহমুদ মন্টুর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, যৌথ বাহিনী মন্টুকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুর প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago