দুমকি উপজেলার অর্নাস ৩য় বর্ষের ছাত্র তরুণ মাইনুলের অনুপ্রেরণামূলক গল্পঃ পড়াশোনার পাশাপাশি সবজি চাষে সফল্য

পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আঃ সালাম মৃধার ছেলে মোঃ মাইনুল ইসলাম বাবার অনাবাদিত পতিত জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন জাতের শাক সবজির বাগান ও সমন্বিত মাছের খামার। তিন বছর পূর্বে মাত্র ৩৩ শতাংশ জমিতে পুকুর ও মাদা তৈরি করে শুরু করেন বিভিন্ন জাতের শাকসবজি ও পুকুরে হরেক রকমের মাছ চাষ শুরু করেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, মাইনুলের খামারে আগাম জাতের, লাউ, ধুন্দল, জালি কুমড়া, দেশি জাতের বোম্বাই মরিচ, বেগুন, শসা, শাম্মাম, করলা, মিস্টি কুমড়া, পুঁই শাক, বস্তায় আদা চাষ ও সারি সারি পেঁপে গাছ। অপরদিকে পুকুরে চাষ করেছে, রুই, কাতল, তেলাপিয়া, সিলভার কার্প গ্রাসকার্প, ফলি, পুঁটি ও ব্লাককার্প মাছ। চলতি খরিপ ঋতুতে তিনি ইস্পাহানী কিং, রেড লেডি, শাহী ও বাবু জাতের পেঁপের ১২০ টি গাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা আয় করেছেন। এছাড়াও অন্যান্য সবজি চাষ করে এক লক্ষাধিক টাকা মুনাফা করেছেন।মাঈনুল ইসলাম বলেন, আমি পটুয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস ৩য় বর্ষে পড়াশোনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছি। বাবার কৃষি কাজে সাহায্য করতে গিয়ে আস্তে আস্তে কৃষিতে ঝুঁকে পড়ি। বাবার অনুপ্রেরণা ও কৃষি অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় আজ আমি একজন সফল খামারি। তিনি আরো জানান, বর্তমানে শাক সবজির ভালো দাম পাওয়ায় বেশ লাভবান হচ্ছি। কৃষি কাজে স্বল্প পুঁজিতে এবং স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় বর্তমানে আরো ১৫ শতাংশ জমি সবজি চাষের জন্য মাদা তৈরি করছি। মাইনুলের বাবা আ: সালাম মৃধা বলেন, একসময় সংসারের ব্যয়ভার বহন, ছেলে মেয়েদের পড়াশুনার খরচ মেটাতে খুব কষ্ট হতো। ছেলে মাইনুলের নিরলস প্রচেষ্টায় সমন্বিত সবজি, মাছ, কম্পোস্ট সার উৎপাদন করে বাজার জাত করনের ফলে বেশ লাভবান হচ্ছি। এখন আর সংসারে কোন অভাব নেই। পাশ্ববর্তী এলাকার বাবুল মৃধা জানান, মাইনুলের কাছ থেকে অনেকেই সুলভ মূল্যে একই গ্রামের কৃষক আবুল কালাম মৃধা ও আঃ খালেক হাওলাদার জানান, মাইনুলের খামার দেখে মুরাদিয়াসহ পার্শ্ববর্তী এলাকায় নতুন নতুন কৃষি খামার করে অনেকেই লাভবান হচ্ছে। এব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, মাইনুলের খামারে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করে লাভবান হচ্ছে। বিভিন্ন সময় তাকে প্রশিক্ষণ, পরামর্শ দিয়েছি। অর্থনৈতিক ভাবে মাঈনুল পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

1 hour ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago