রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু ও কয়েকজনের দগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার এক শোকবার্তায় জামায়াত আমি বলেন, মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। অগ্নিকাণ্ডের এ মর্মান্তিক ঘটনায় শ্রমজীবী মানুষদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের স্বজনদের বেদনা ভাষায় প্রকাশের নয়।
আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি- তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন,
আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন দুঃসময়ে ধৈর্য ধারনের তাওফীক দান করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সঠিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…