হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ে বাড়ীতে বেড়াতে  এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাইয়ের তিন মেয়ে পরিবারের অন্য সদস্যদের  সঙ্গে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে বাগানের পাশে একটি ডোবার জলাশয়ে তিনজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, বিয়ে বাড়িতে পড়েছে কান্নার রোল , স্থানিয়দের অভিযোগ  চা বাগান এলাকার ডোবা-জলাশয় গুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এমন দুর্ঘটনা রোধে চা বাগান এলাকার জলাশয় গুলোতে অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago